ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, নিহত ৬ 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাওই দ্বীপ ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ সংখ্যাটি আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।

আরও পড়ুন: ফ্রান্সে হলিডে হোমে আগুন, নিহত ১১

বৃহস্পতিবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হাওয়াই দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে একটি ঘূর্ণিঝড়ের (হ্যারিকেন) সৃষ্টি হয়। সেটির বাতাসের কারণে দাবানল ভয়াবহ রকমভাবে ছড়িয়েছে।

এ দাবানলের আগুনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও মোবাইল ফোন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎবিহীন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন অনেকে।

আরও পড়ুন: ইতালিতে নৌকাডুবি, নিহত ৪১

এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, দাবানল থেকে বাঁচতে মানুষকে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা গেছে। তা সত্ত্বেও, অনেকে নিজেদের রক্ষা করতে পারেননি।

জীবন বাঁচাতে যারা সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, তাদের মধ্যে কমপক্ষে ১২ জনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

বিবিসি জানিয়েছে, মাওইয়ের পাশের হাওয়াই দ্বীপেরও বেশ কয়েকটি অঞ্চল দাবানলের আগুনে পুড়ছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার

স্থানীয় কর্মকর্তারা জানান, তারা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর কথা বলা হলেও সংখ্যাটি আরও বাড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন তারা।

ভয়াবহ এ দাবানলের কারণে অনেকে বাধ্য হয়ে নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেছেন। তাদের আশ্রয়ের জন্য বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া অনেক রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৮

উল্লেখ্য, মাওই একটি বিখ্যাত পর্যটন দ্বীপ। এখানে অনেক মানুষ ঘুরতে আসেন। তবে এ পরিস্থিতিতে সেখানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

হাওয়াই দ্বীপের উদ্ধার অভিযানের প্রধান মেজর জেনারেল কেনেথ এস হারা বলেন, এখন তারা মানুষের জীবন রক্ষা এবং ক্ষয়ক্ষতি কম রাখার বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

এ দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাওই দ্বীপের লাহাইনা শহর। এ শহরের একটি অংশ পুরো ধ্বংস হয়ে গেছে।

সেখানকার এক বাসিন্দা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, শহরের কূলে যেসব নৌকা ছিল, তার সবগুলোই আগুনে পুড়ে গেছে। সূত্র: বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা