আন্তর্জাতিক

ফ্রান্সে হলিডে হোমে আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে হলিডে হোমে অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই ঘটনায় আরও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : আরও ১২ মৃত্যু, হাসপাতালে ২৮৪৪

বুধবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি হলিডে হোমে আগুনের পর ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে। বুধবার স্থানীয় সময় সকালে আগুন লাগার ঘটনা সম্পর্কে জরুরি পরিষেবাগুলোকে জানানো হয় এবং পরে প্রায় ৮০ জন অগ্নিনির্বাপককে সেখানে পাঠানো হয়।

আরও পড়ুন : ইতালিতে নৌকাডুবি, নিহত ৪১

বিবিসি জানায়, আগুন এখন নিভিয়ে ফেলা হয়েছে, তবে ঠিক কিভাবে সেখানে আগুন লাগে তা এখনও পরিষ্কার নয়। এছাড়া অগ্নিকাণ্ডের শিকার ওই ভবন থেকে ১৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘটনায় ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন এবং ‘বিপর্যয়’ মোকাবিলায় এগিয়ে যাওয়ার জন্য জরুরি পরিষেবাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন : বিদেশিরা বাংলাদেশের মঙ্গল চায় না

কলমারের ডেপুটি প্রসিকিউটর নাথালি কিলওয়াসার রয়টার্সকে বলেন, ‘ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর তৃতীয় তলায় থাকা লোকেদের কাছে পালানো কঠিন হয়ে পড়ে এবং সেখানেই তাদের মৃতদেহ পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে এই মুহূর্তে আমরা কারও কাছ থেকে জানতে পারছি না, ঠিক কী কারণে এসব মানুষ আগুনে আটকা পড়েছিল।’

আরও পড়ুন : নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার

ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি এটিকে ভয়াবহ বিপর্যয় বলেও অভিহিত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা