ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

‘ফ্লাইং কিসের’ অভিযোগে রাহুল গান্ধী!

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৮ সালে অর্থাৎ পাঁচ বছর আগে সংসদে নিজের বিরোধী পক্ষের আসন থেকে উঠে গিয়ে ট্রেজারি বেঞ্চে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছিলেন রাহুল গান্ধী। নিজের আসনে ফিরে এসে দলীয় সতীর্থদের উদ্দেশে চোখ টিপেছিলেন। সেই ঘটনা তাকে রাজনৈতিকভাবে বিপাকে ফেলা হয়েছিল।

আরও পড়ুন: ইতালিতে নৌকাডুবি, নিহত ৪১

রাহুল গান্ধী পাঁচ বছর পরে ২০২৩ সালে সেই লোকসভাতেই আরও একটি বিতর্কে জড়িয়ে পড়লেন। বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ করলেন, রাহুল নাকি সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন!

যদিও বুধবারের (৮ আগস্ট) সেই ঘটনার কোনো ‘ফুটেজ’ বিকেল পর্যন্ত মেলেনি। পাঁচ বছর আগে রাহুলের চোখ-টেপার ছবি ধরা পড়েছিল লোকসভা টিভির ক্যামেরায়। সেই ছবি মুহূর্তে ‘ভাইরাল’ হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার

রাহুলের সঙ্গে দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশের তুলনা শুরু হয়েছিল। এসেছিল চটুল সব মিম। যা রাহুলের বক্তৃতার গভীরতাকে লঘু করে দিয়েছিল।

বিজেপি সরকার এরই মধ্যে আক্রমণ শানানো শুরু করেছে। পাঁচ বছর আগের প্রসঙ্গ টেনে টুইটে রাহুলের তীব্র সমালোচনা করে বিজেপি নেতা অমিত মালবীয় লিখেছেন, রাহুল গান্ধীর আচরণ লজ্জাজনক। যিনি সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক জন নারী সংসদ সদস্যের দিকে ইঙ্গিত করে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন।

আরও পড়ুন: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

তার এমন জঘন্য আচরণ এই প্রথম নয়। এর আগে তাকে অন্য সদস্যদের দিকে চোখ টিপতেও দেখা গিয়েছিল বলে কড়া মন্তব্য করেছেন।

দিনশেষে দেখার বিষয় হলো অনাস্থা প্রস্তাব বিতর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী মোদী ওই বিষয়ে কিছু বলেন কি না।

আরও পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৮

যদিও এখনো প্রকাশিত হয়নি এই ফ্লাইং কিসের ভিডিও। তবে বিজেপি সংগ্রহ করবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে বিজেপি রাহুলকে ‘নারীবিদ্বেষী’ বলে প্রচার করতে শুরুও করে দিয়েছে।

যত সময় যাবে, সরকার পক্ষেই এই প্রচার আরও গতি পাবে বলেই অনেকে মনে করছেন। এখন দেখার, রাহুল বা কংগ্রেসের তরফে এর কোনো জবাব দেওয়া হয় কি না। দিলেও কী জবাব দেওয়া হয়।

আরও পড়ুন: ইসরায়েলি হামলাকে সন্ত্রাস বলল যুক্তরাষ্ট্র

তখন যারা লোকসভায় উপস্থিত ছিলেন, তাদের মধ্যে কয়েক জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বক্তৃতা শেষ করার পর কক্ষ ছেড়ে বেরিয়ে যাওযার সময় রাহুলের হাত থেকে কিছু নথিপত্র মেঝেতে পড়ে যায়। নিচু হয়ে তিনি যখন সেগুলো উঠাচ্ছেন, তখন ট্রেজারি বেঞ্চের সদস্যদের একাংশ হাসতে শুরু করেন।

উঠে দাঁড়িয়ে রাহুল সরকার পক্ষের দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছোড়েন বলে নিজের ভাষণে অভিযোগ করেন রাহুলের পরের বক্তা মন্ত্রী স্মৃতি ইরানি।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

প্রসঙ্গত, কৃ‌ষি প্রতিমন্ত্রী শোভা করণদাজে-সহ বিজেপির নারী সংসদ সদস্যরা লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা