সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে নতুন স্পিকার ওম বিড়লা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ১৮তম লোকসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা।

বুধবার (২৬ জুন) ধ্বনিভোটে এ পদে নির্বাচিত হয় বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র এই প্রার্থী। এই নিয়ে ২য় বার লোকসভার স্পিকার হলেন তিনি।

আরও পড়ুন: রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৮

এর পরে তাকে স্পিকারের আসনে বসিয়ে দেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার ১ প্রতিবেদনে এই তথ্যটি জানান ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, ধ্বনিভোটে লোকসভার নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন এনডিএ’র প্রার্থী ওম বিড়লা। এ সময় তার বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ইনডিয়া। স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই ভোটাভুটি শুরু হয়। এরপর ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান গুজরাটের সংসদ সদস্য ওম বিড়লা। এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জয়ের জন্য অভিনন্দন জানান। একই সাথে ওমের হাসিমুখে সংসদ পরিচালনার প্রশংসাও করেন তিনি।

তার পরে অভিনন্দন জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। একই সাথে তারা ওম বিড়লাকে নিয়ে গিয়ে স্পিকারের আসনে বসান।

আরও পড়ুন: হানিয়া পরিবারের ১০ সদস্যসহ ২৮ জনকে হত্যা

অপরদিকে ওম বিড়লার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আপনার কাজ গুলো অনুপ্রেরণামূলক। দেশে কোটায় মানবসেবায় কাজ করেছেন আপনি। এ সময় গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন, গরিব মানুষদের কম্বল, ছাতা দিয়ে উপকৃত করেছেন। শিশুদের খেলাধুলায় অনুপ্রেরণা জোগান আপনি। এর আগে আপনার নেতৃত্বে ১৭ তম লোকসভায় ইতিহাস তৈরি হয়েছে।

এ সময় মোদি দাবি করেন যে, দেশের ভবিষ্যতকে নতুন পথ দেওয়ায় আপনার নেতৃত্ব ইতিহাসে জায়গা পাবে। এর আগে আপনার নেতৃত্বেই ১৭ তম লোকসভায় নারী শক্তি বন্ধন, জম্মু-কাশ্মির পুনর্গঠন, ভারতীয় ন্যায় সংহিতা, ডিজিটাল পার্সোনাল ডেটা বিল, মুসলিম নারী বিবাহ অধিকার সংরক্ষণ, ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিলের মতো গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে এবং আইন তৈরি হয়েছে।

তার আগে অধিবেশন শুরুর আগেই বৈঠকে বসেন কংগ্রেস এবং সেখানে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ার জন্য রাহুল গান্ধীকে অভিনন্দন জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা