আন্তর্জাতিক

ইসরায়েলি হামলাকে সন্ত্রাস বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৯ বছরের এক কিশোর নিহত হওয়ার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। খবর আল-জাজিরার।

আরও পড়ুন : দ. আফ্রিকায় সহিংসতায় নিহত ৫

গত শুক্রবার (৪ আগস্ট) পশ্চিম তীরের বুরকা এলাকায় একদল ইসরায়েলি দখলদার সশস্ত্র হামলায় চালালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীদের গুলিতে কুসাই জামাল মাতান নামে এক কিশোর নিহত এবং আরও কয়েকজন আহত হন।

শনিবার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, গতকাল ইসরায়েলি চরমপন্থি বসতি স্থাপনকারীদের যে সন্ত্রাসী হামলায় ১৯ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি, এ ঘটনায় দোষীদের সম্পূর্ণ জবাবদিহিতা ও বিচারের আওতায় আনার আহ্বান জানাই।

আরও পড়ুন : কক্সবাজারে কমছে বন্যার পানি

যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। ফলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে ‘সন্ত্রাসী হামলা’র মতো শব্দগুলো ব্যবহৃত হওয়ায় সন্দিহান হয়ে ওঠেন অনেকে।

সোমবার মার্কিন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিশ্চিত করেছেন, শনিবারের বিবৃতিতে উল্লেখিত শব্দগুলো ‘দুর্ঘটনাবশত’ ব্যবহার করা হয়নি।

আরও পড়ুন : ৯ জেলায় ঝড়ের আভাস

তিনি বলেন, বিষয় হলো, এটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। সে জন্যই আমরা ওই কথাগুলো বলেছি।

মিলার আরও বলেন, আমরা এটিও স্পষ্ট করেছি, অপরাধী যেই হোক না কেন- হিংসাত্মক চরমপন্থার সব ক্ষেত্রেই সমান কঠোরতার সঙ্গে জবাবদিহিতা ও ন্যায়বিচার অনুসরণ করা উচিত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা