আন্তর্জাতিক

দ. আফ্রিকায় সহিংসতায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় ট্যাক্সি ধর্মঘটকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন।

আরও পড়ুন : বিএনপির এক দফার বেলা শেষ

বুধবার (৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সপ্তাহব্যাপী এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ট্যাক্সি চালক ও মালিকরা জানান, ছোটখাটো অপরাধের জন্য তাদের যানবাহনকে টার্গেট করা হচ্ছে এবং জব্দ করা হচ্ছে।

আরও পড়ুন : আরও ১৩ প্রাণহানি, হাসপাতালে ২৭৪২

যেসব আইন লঙ্ঘনের জন্য ট্যক্সিকে টার্গেট করা হচ্ছে তার মধ্যে সিটবেল্ট না পরা এবং সড়কের জরুরি লেনে অবৈধভাবে গাড়ি চালানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে চালকরা জানিয়েছেন। তারা দাবি করেছেন, অন্যরা একই কাজ করলেও শুধুমাত্র জরিমানার সম্মুখীন হয়েছে।

বিবিসি জানায়, কেপটাউনের মিনিবাস ট্যাক্সি অপারেটররাও হতাশা প্রকাশ করছেন যে, রাস্তায় চলাচলের উপযুক্ত নয় বলে দাবি করে সরকার তাদের ট্যাক্সিগুলোকে আটক করছে।

আরও পড়ুন : দুই দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এই পরিস্থিতিতে কেপটাউন সিটির হাতে আটক মিনিবাস ট্যাক্সিগুলোকে অবিলম্বে মুক্তি দিতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা। তিনি বলেছেন, শহর কর্তৃপক্ষের ব্যবহৃত আইনটি ‘ভুলভাবে কার্যকর এবং প্রয়োগ করা হয়েছে’।

দেশটির পুলিশ মন্ত্রণালয় জানায়, গত ৩ আগস্ট থেকে ধর্মঘট শুরু হওয়ার পর থেকে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা লুটপাট, পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানত।

আরও পড়ুন : ৬৮ পর্যবেক্ষক সংস্থাকে অনুমোদন

এদিকে চলমান এই ট্যক্সি ধর্মঘটকে দক্ষিণ আফ্রিকা সফররত পর্যটকদের জন্য উচ্চ নিরাপত্তা হুমকি হিসাবে তালিকাভুক্ত করে দেশটিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা