ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তিউনিসিয়া নৌকাডুবি, নিখোঁজ ৫১

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৪ জন মারা গেছেন। এ ঘটনায় আরও ৫১ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: সিরিয়ায় মিসাইল হামলায় ৪ সেনা নিহত

সোমবার (৭ আগস্ট) তিউনিসিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়ার কেরকেনাহ দ্বীপের উপকূলে অভিবাসী বোঝাই নৌকা ডুবে কমপক্ষে ৪ জন অভিবাসী মারা গেছেন।

এ ঘটনায় আরও ৫১ জন নিখোঁজ রয়েছেন বলে রোববার (৬ আগস্ট) রয়টার্সকে জানিয়েছেন দেশটির বিচার বিভাগীয় এক কর্মকর্তা।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে যাওয়া নৌকাটিতে থাকা সকল অভিবাসীই সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বলে জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে তিউনিসিয়ার উপকূলে অসংখ্য মানুষ সমুদ্রে ডুবে গেছে। সেই সাথে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টাও অনেক বেড়েছে।

আরও পড়ুন: মুহুরী নদীতে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

সাম্প্রতিক বছরগুলোতে বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে হাজার হাজার মানুষ। মূলত যারা ইউরোপে যেতে ইচ্ছুক, তিউনিসিয়া সেসব অভিবাসীদের জন্য একটি কেন্দ্রে পরিণত হয়েছে।

বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণহানির সংখ্যাও বাড়ছে।

চলতি বছরের জুলাই মাসে তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এ বছর ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত দেশটির উপকূলে ডুবে যাওয়া অভিবাসীদের ৯০১ টি মৃতদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন: মরক্কোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৪

বার্তা সংস্থাটি বলছে, সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বহু মানুষ দারিদ্য ও সংঘাতময় জীবন থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তাদের এ কাজে লিবিয়াকে ছাপিয়ে তিউনিসিয়ার উপকূল রেখা অভিবাসীদের কাছে প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা