সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে ইসরাইল বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন : পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৩০

রোববার (৬ অগাস্ট) সেনারা একটি গাড়িতে গুলি চালিয়ে তিন যাত্রীকে হত্যা করে। খবর আলজাজিরার।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কিছুক্ষণ আগে জেনিন শরণার্থী শিবির থেকে উগ্রবাদীদের নিয়ে একটি গাড়ি বের হয়। তারা যখন হামলা চালাতে যাচ্ছিল, তখন তাদের শনাক্ত করা হয়।

আরও পড়ুন : মরক্কোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৪

ইসরাইলি সেনাবাহিনীর অভিযোগ, নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী নায়েফ আবু সুইকও রয়েছে। তিনি জেনিন শরণার্থী শিবিরের একজন নেতৃস্থানীয় সামরিক ব্যক্তিত্ব।

তারা আরও বলেছে, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল আবু সুইক। গাজা উপত্যকার উগ্রবাদীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তাদের পরিচালিত সামরিক কার্যকলাপে তিনি যুক্ত ছিলেন।

আরও পড়ুন : জাতীয় নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

হামাসের একজন মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এ হতাহতের ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হবে।

তিনি এক বিবৃতিতে জানান, (ইসরাইলি) শত্রুরা ফিলিস্তিনের তিন ব্যক্তিকে হত্যা করেছে। তাদেরকে এ হত্যাকাণ্ডের জন্য মূল্য পরিশোধ করতে হবে। তারা কোনোভাবেই রেহাই পাবে না।

আরও পড়ুন : দেশের আস্থার ঠিকানা শেখ হাসিনা

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন হামাসের নিয়ন্ত্রণে আছে। ইসরাইলি কর্তৃপক্ষ হামাসকে উগ্রবাদী সংগঠন বলে মনে করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা