ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোসাদ পোকরোভস্কের আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত ও ৩১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

সোমবার (৭ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কের আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন: চীনে বন্যায় আরও ১৪ জন নিহত

ইহোর ক্লাইমেনকো জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

তাদের মধ্যে চার বেসামরিক নাগরিক এবং একজন কর্মকর্তা নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: সংসদে ফিরলেন রাহুল গান্ধী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোকরোভস্কে প্রথম হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দ্বিতীয় হামলায় জরুরি পরিষেবার একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

এছাড়া আহতদের মধ্যে ১৯ পুলিশ কর্মকর্তা, পাঁচ উদ্ধারকারী ও একজন শিশু রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: তিউনিসিয়া নৌকাডুবি, নিখোঁজ ৫১

রাশিয়া পোকরোভস্কে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় পাঁচতলা একটি ভবনের উপর তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে দেশটির উদ্ধারকারী দল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা