ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

আরও পড়ুন: দ. আফ্রিকায় সহিংসতায় নিহত ৫

স্থানীয় সময় মঙ্গলবার (৮ আগস্ট) রাতে এ ঘোষণা দিয়েছে ইসিপি।

রাষ্ট্রীয় উপহার কেনা-বেচায় দুর্নীতির আশ্রয় নেওয়ার তোশাখানা মামলায় তার বিরুদ্ধে আদালতের সাজা ঘোষণার পর এ ঘোষণা দেয় ইসিপি।

এর আগে শনিবার (৫ আগস্ট) তোশাখানা মামলায় ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে তাকে ১ লাখ রুপি অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন: পুলিশের ২৮ এসপি বদলি

ঐ দিনই লাহোরে নিজ বাসা থেকে গ্রেফতার হন পিটিআই চেয়ারম্যান ইমরান।

ইসিপি জানিয়েছে, পাকিস্তানের সংবিধানের ৬৩ অনুচ্ছেদের ১-এইচ ধারা এবং ২০১৭ সালের নির্বাচন আইনের ২৩২ ধারা অনুযায়ী, ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হলো।

আরও পড়ুন: জনগণ বিএনপির কবর রচনা করবে

পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আনা অনাস্থা প্রস্তাবে হেরে ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হয় ইমরানের সরকার।

এরপর নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসা ইমরান খানের বিরুদ্ধে ২ শতাধিক মামলা করা হয়েছে। সূত্র: বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা