ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
ব্রাজিলিয়ান যুবক গ্রেফতার

যুক্তরাজ্যে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে নৃশংস হত্যার শিকার হলেন ২৭ বছর বয়সী ভারতীয় এক শিক্ষার্থী। হায়দরাবাদ থেকে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন।

আরও পড়ুন: গ্রিসে নৌকা ডুবি, ৫৯ অভিবাসীর মৃত্যু

শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠলো ব্রাজিলিয়ান এক যুবকের বিরুদ্ধে। ওই হামলার সময় আরও এক তরুণী আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি

প্রাথমিকভাবে হত্যার ঘটনায় এক তরুণী ও এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেফতার করা হয়। পরে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওয়েম্বলিতে নৃশংস হামলা ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তেজস্বিনীর (২৭) মৃত্যু হয়।

আরও পড়ুন: জাপানে গুলিতে ২ সেনা নিহত

২৮ বছর বয়সী এক তরুণীও একই ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তার আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে।

স্থানীয় পুলিশ এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন ২৩ বছরের এক তরুণী ও ২৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান যুবককে গ্রেফতার করেছে। যদিও জিজ্ঞাসাবাদের পর তরুণীকে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন: তীব্র গরমে বছরে ২০ হাজার মৃত্যু

লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা পরে ২৩ বছর বয়সী আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে।

তদন্তকারীদের কাছে এখন পর্যন্ত হত্যার কারণ স্পষ্ট নয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা