ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
জার্মানি 

তীব্র গরমে বছরে ২০ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে তীব্র গরমের কারণে নানা অসুখে ভুগে প্রতি বছর ৫-২০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন : প্লাস্টিকের বিকল্প বাড়ানোর আহ্বান

মঙ্গলবার (১৩ জুন) জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ এ তথ্য জানিয়েছেন। শিগগিরই এ ধরনের মৃত্যু ঠেকাতে হিট প্রোটেকশন প্ল্যান তৈরির পরিকল্পনা করেছেন তিনি।

লাউটারবাখ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে জার্মানিতে গরম আরও বাড়বে। আমরা যদি কিছু না করি তাহলে প্রতি বছর আমরা কয়েক হাজার প্রাণ হারাবো, যা অপ্রয়োজনীয়। আমাদের বুঝতে হবে, গরম সংক্রান্ত মৃত্যু প্রতিরোধে জার্মানি ভালো অবস্থানে নেই।

আরও পড়ুন : বিস্ফোরণে দগ্ধ আরও এক মৃত্যু

জার্মানির আবহাওয়া অফিস ডিডব্লিউডি বলছে, তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর জার্মানি ও ইউরোপে ২০২২ সালটি ছিল উষ্ণতম বছরগুলোর একটি।

ফ্রান্সকে অনুসরণ করে একটি হিট প্রোটেকশন প্ল্যান করার পরিকল্পনা করছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন : ১১ জেলায় বৃষ্টির আভাস

২০০৩ সালে প্রচণ্ড গরমে কয়েক হাজার মানুষের মৃত্যুর পর ফ্রান্স এই ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করেছিল। এর আওতায় জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন, বাড়িতে গিয়ে পরামর্শ দেওয়া, বিভিন্ন জায়গায় শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলা, তথ্য পর্যবেক্ষণের মতো কাজ করা হয়ে থাকে।

জার্মানির হিট প্রোটেকশন প্ল্যানে তাপপ্রবাহের মাত্রা অনুযায়ী কয়েকটি স্তর ঠিক করা হবে। প্রতিটি স্তরের জন্য করণীয় কিছু কাজ নির্দিষ্ট করা থাকবে।

আরও পড়ুন : রাজধানীতে তীব্র যানজট

যেমন- সময় হলে হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে অসুস্থ ও বয়স্ক মানুষকে বার্তা পাঠানো, জনসমাগম বেশি হয় এমন জায়গায় শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলা, বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা করা ইত্যাদি কাজ করা হতে পারে।

হিট প্রোটেশকন প্ল্যান চূড়ান্ত করতে নার্স, চিকিৎসক, স্থানীয় ও কেন্দ্রীয় কর্মকর্তা, ক্লিনিক প্রতিনিধিদের সাথে শিগগিরই আলোচনায় বসবেন লাউটারবাখ। চলতি বছরেই এ প্ল্যান বাস্তবায়নের পরিকল্পনা করছেন তিনি।

খবর : ডয়চে ভেলে

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা