ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমতীরে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে একটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনি এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকা ডুবি, নিহত ১০৩

মঙ্গলবার (১৩ জুন) কাতারভিত্কি সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় হতাহতের এই ঘটনা ঘটে। এসময় আরও বেশ কয়েকজন আহত হন।

বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং আরও বেশ কয়েকজনকে আহত করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

আরও পড়ুন: বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

স্থানীয় মিডিয়া মঙ্গলবার বলেছে, ইসরায়েলি বাহিনী নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে হামলা চালায় এবং এক যোদ্ধার বাড়ি ঘেরাও করে। একপর্যায়ে ফিলিস্তিনিদের সাথে সশস্ত্র সংঘর্ষ শুরু করে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই ফিলিস্তিনি তরুণের নাম ফারিস আবদুল মুনিম হাশাশ (১৯)। সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। বুকে, পেটেসহ শরীরের নীচের অংশে বুলেটের ক্ষত নিয়ে তাকে নাবলুসের রাফিদিয়া সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পরে মৃত ঘোষণা করা হয়।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েলি সেনাদের বন্দুকের গুলিতে আহত অন্য আটজন ফিলিস্তিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৭৯০৪৪ হজযাত্রী

ফারিস আবদুল মুনিমের চাচা হুসাম সাল্লাজ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি সেনা সদস্যরা বাড়িতে বোমা বর্ষণ করেছে, তারা এটিকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি জানান, তার ভাতিজা আহত হলেও ধরা পড়েননি।

প্রতিবেদন অনুসারে, নিহত তরুণের পরিবারের ওই বাড়িটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। একটি কক্ষে আসবাবপত্র, গদি ও শিশুদের খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। রয়টার্স জানিয়েছে, টার্গেট করা বাড়ির কাছে গলিতে পার্ক করা একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকার শাসন ক্ষমতায় থাকা হামাস ইসরায়েলি হামলায় নিহত ১৯ বছর বয়সী ওই যুবকের জন্য শোক প্রকাশ করেছে। কিন্তু তাকে নিজেদের সদস্য হিসাবে দাবি করেনি দলটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা