ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

গ্রিসে নৌকা ডুবি, ৭৮ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকা ডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া নৌকা থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হলেও এদের কারো জাতীয়তা জানা যায়নি।

আরও পড়ুন: জাপানে গুলিতে ২ সেনা নিহত

বুধবার (১৪ জুন) গ্রিস কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোরে পেলোপনিস উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাটি ডুবে যায় আইওনিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় দুর্ঘটনাটি ঘটেছিলো।

প্রচন্ড বাতাসে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় জীবিতদের মধ্যে চারজনকে হাইপোথার্মিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন: তীব্র গরমে বছরে ২০ হাজার মৃত্যু

কোস্টগার্ডের ৬ টি জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক পরিবহন এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টারসহ বেশ কয়েকটি ব্যক্তিগত জাহাজ নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, ইউরোপের আরেক দেশ ইতালিগামী নৌকাটি পূর্ব লিবিয়ার টোব্রুক এলাকা থেকে যাত্রা করেছিল।

আরও পড়ুন: মণিপুরে সহিংসতায় নিহত ৯

মঙ্গলবার (১৩ জুন) গ্রিক কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সকে ইতালিয় উপকূলরক্ষী অভিবাসীদের ওই নৌকা সম্পর্কে সতর্ক করেছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা