ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

আরও পড়ুন : ফ্রান্সে ছুরি হামলায় আহত ৭

বৃহস্পতিবার (৮ জুন) সকালের দিকে বাদাখশান প্রদেশের ফৈজাবাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সম্প্রচারকারী টোলো নিউজ জানিয়েছে, বাদাখশান প্রদেশের রাজধানী শহর ফৈজাবাদের একটি মসজিদে বিস্ফোরণটি ঘটে, যেখানে তালেবান কর্মকর্তারা নিহত ডেপুটি গভর্নর মৌলভী নিসার আহমদ আহমাদির জন্য শোক প্রার্থনার জন্য জড়ো হয়েছিল, যিনি বুধবার বিস্ফোরণে নিহত হন।

তালেবান-পরিচালিত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

আরও পড়ুন : ইমরান-কোরেশি উত্তপ্ত বাক্য বিনিময়

প্রদেশের সরকারি হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দেশটির সংবাদ সংস্থা তোলো নিউজকে বলেছেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে অন্তত ১৫ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া আহত ৫০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা বলছেন, প্রদেশের ফাইজাবাদের হেসা-ই-আউয়াল এলাকার নবাবী মসজিদে বিস্ফোরণ ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় এই প্রদেশের সঙ্গে চীন ও তাজিকিস্তানের সীমান্ত রয়েছে।

এদিকে, এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন : আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

গত বুধবার গাড়ি বোমা হামলায় মারা যান বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভী নিসার আহমদ আহমাদি। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বিস্ফোরণের পর ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তালেবান নিয়ন্ত্রিত আফগান প্রশাসন। অতীতেও দেশটির বিভিন্ন এলাকায় বড় ধরনের একাধিক হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।

২০২১ সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর দেশটির ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে দেশজুড়ে তালেবান প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন সময় হামলা চালিয়েছে আইএস।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা