আন্তর্জাতিক

ভারতে ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : গুজরাটের সুরাট এলাকায় মধ্যরাতে ফুটপাতে ঘুমিয়ে থাকা শ্রমিকদের উপর উঠে পড়ে ট্রাক। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৬ জন।

সোমবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬ জন। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সুরাটের কোসাম্বায় মধ্যরাতে একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ফুটপাতে শুয়ে থাকা ঘুমন্ত শ্রমিকদের উপর।

এতে অন্তত ১৩ জনের মৃত্যুর কথা প্রাথমিকভাবে জানা গেলেও পরে মৃতের সংখ্যা বেড়েছে। জানা গেছে, মৃতরা সকলেই রাজস্থানের বান্সওয়াদা জেলার বাসিন্দা। শ্রমিক হিসেবে তারা গুজরাটে কাজ করতে এসেছিলেন।

সুরাটের পুলিশ সুপারিটেন্ডেন্ট সিএম জাদেজা জানিয়েছেন, আখবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তে সেটি ফুটপাথে ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয়।

প্রাথমিকভাবে ১৩ জনের মৃত্যু হলেও পরে আহতদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়। বাকি আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলা জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সুরাট এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। তারা উদ্ধার কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও কাজ করছে বলে দেখা গেছে।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, সুরাটের ট্রাক দুর্ঘটনা মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা