আন্তর্জাতিক

ট্রাক চাপায় ১৫ ঘুমন্ত শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের সুরাটে মঙ্গলবার সকালে এক দুর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। তারা একটি রাস্তার কাছে ঘুমিয়ে ছিলেন। সে সময় দ্রুত গতির একটি ট্রাক ওই শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১২ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মারা যান।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সুরাট থেকে ৬০ কিলোমিটার দূরের কোসাম্বা গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। মালামাল বহনকারী একটি ট্রাক ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর দিয়ে চলে গেছে। কিম মান্দভি রাস্তার ধারে ওই শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন।

দুর্ঘটনায় ৮ শ্রমিক আহত হন। তাদের হাসপাতালে ভর্তির পর আরও তিনজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ১৫ জন। ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, সুরাটে ট্রাক দুর্ঘটনায় নিহতের ঘটনা দুঃখজনক। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতা কামনা করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা