আন্তর্জাতিক

সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সান নিউজ ডেস্ক : সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্বাহী বোর্ডের ১৪৮তম সভা। ভার্চুয়াল এই সভায় সোমবার (১৮ জানুয়ারি) হু’র জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান জানিয়েছেন শিগগিরই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। গেল সপ্তাহে ৫০ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুহারও উর্ধ্বমুখী। গেল সপ্তাহেই বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ হাজারেরও বেশি মানুষ। হয়তো শিগগিরই বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু দেখতে হতে পারে আমাদের।’

তিনি আরও জানান বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি। সূত্র : আনাদোলু এজেন্সি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা