আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতি ডেস্ক : গাজা উপত্যাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আল জাজিরার খবরে বলা হয়েছে, সমুদ্র উপকূলবর্তী ওই এলাকা থেকে ইসরাইলের ভূখণ্ডে রকেট হামলা চালানোর জবাবে ইসরাইল পাল্টা এ হামলা চালায়।

ফিলিস্তিন সূত্র জানিয়েছে, ইসরাইল দক্ষিণ শহর রাফার কৃষি ক্ষেত ও খান ইউনিসের আল কারারা শহরের মসজিদ এলাকার ভূমিতে ওই হামলা চালায় ইসরাইল।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, আশদোদের দক্ষিণ শহরের উপকূলে দুইটি রকেট হামলা চালানো হয় গাজা উপত্যাকা থেকে। জবাবে ইসরাইলের যুদ্ধবিমান গাজায় টানেলসহ হামাসের স্থাপনায় হামলা চালায়। হামাসের রকেট হামলায় ইসরাইলের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি উল্লেখ করে বলা হয়, রকেটি দুটি ভূমধ্য সাগরে নিক্ষিপ্ত হয়।

অন্যদিকে, ফিলিস্তিনের নিরাপত্তারক্ষা বাহিনী জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় বস্তুগত কিছু ক্ষতি হলেও প্রাণহানীর কোনো ঘটনা ঘটেনি।

গত বছরের আগস্টে কাতারের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতির হলেও সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি সহিসংতার ঘটনা ঘটেছে। হামাস ইসরাইলের সঙ্গে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি পালন করলেও গাজা উপত্যাকা থেকে কোনো হামলা হলে ইসরাইল তার জন্য হামাসকে দায়ী করে থাকে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা