ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ইমরান-কোরেশি উত্তপ্ত বাক্য বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক: চলমান রাজনৈতিক সংকটের মধ্যে বৈঠক করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও ভাইস-প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশি।

আরও পড়ুন: আফগানিস্তানে নিহত ২৪

বুধবার (৭ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও নিউজ।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা ছিল কোরেশির। কিন্তু সেটি না করে তিনি সরাসরি লাহোরে চলে যান।

চলতি বছরের গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানের গ্রেফতার পরবর্তী সহিংসতায় কোরেশি একাধিকবার গ্রেফতার হন। এরপর মঙ্গলবার ছাড়া পান তিনি।

আরও পড়ুন: তীব্র ধোঁয়া, মাস্ক পরার পরামর্শ

একটি সূত্র (কোরেশির নিকটতম বন্ধু) জানিয়েছে, বৈঠকে কোরেশি ইমরান খানকে প্রস্তাব দেন, এই সংকটময় মুহূর্তে যেন তিনি পিছিয়ে যান অথবা বিদেশে চলে যান। আর এগুলো না করলে আপাতত অন্তত চুপ থাকার অনুরোধ জানান তিনি।

এছাড়া বর্তমান সমস্যা সমাধানে তাকে এবং অন্যদের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান ইমরান খান সরকারের এ পররাষ্ট্রমন্ত্রী।

সাবেক এই প্রধানমন্ত্রীকে কোরেশি আরও বলেন, এখন তাদের খারাপ সময় যাচ্ছে। আর এই সময়ে আবেগ দিয়ে কোনো কিছু না করে বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে। ওই সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

আরও পড়ুন: ‘বিপর্যয়’ আরও শক্তিশালী হবে

সূত্রটি আরও জানিয়েছে, কোরেশি ইমরানের কাছে পরিষ্কার করেছেন যারা তাকে বিপথে নিয়ে যাচ্ছে— তারা এ কঠিন মুহূর্ত থেকে বের হতে তাকে কোনো সহায়তা করতে পারবে না। এই সময়ই ক্ষেপে যান ইমরান। তখন কোরেশি বৈঠক শেষ করে বের হয়ে যান।

এদিকে ইমরান খান কোরেশির সঙ্গে বৈঠক শেষে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। বিগত কয়েকদিন ধরে তিনি যেসব কথা বলছিলেন সেই বার্তায় সেগুলোরই পুনরাবৃত্তি করেছেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা