ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
আরব সাগরে ঘূর্ণিঝড় 

‘বিপর্যয়’ আরও শক্তিশালী হবে 

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে আরও শক্তি সঞ্চার করবে এবং ৩ দিনের মধ্যে উত্তর-উত্তরপূর্ব দিকে সরে যাবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন : পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে

বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৫ টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ভারতের দক্ষিণপূর্ব গোয়া থেকে ৮৬০ কিলোমিটার এবং দক্ষিণপূর্ব মুম্বাই থেকে ৯১০ কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে সংস্থাটি জানায়।

আবহাওয়া সংস্থাগুলো বলছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সাধারণ ঘূর্ণিঝড় থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, এটি আগামী ১২ জুন পর্যন্ত অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে শক্তি ধরে রাখবে। তবে ঘূর্ণিঝড়টি আরব সাগরের কাছে অবস্থিত পাকিস্তান, ভারত, ওমান অথবা ইরানের ওপর বড় ধরনের কোনো প্রভাব ফেলবে কিনা সেটি জানায়নি ভারতীয় আবহাওয়া সংস্থা।

যদিও ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি পাকিস্তানে আঘাত হানতে পারে।

আরও পড়ুন : পানিতে ভেসে গেল রুশ সেনারা

এদিকে ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভারতের কেরালায় বর্ষাকাল শুরু হতে আরও কয়েকদিন দেরি হবে।

ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চার করায় গুজরাট সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সেই সাথে কর্ণাটক রাজ্যের জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরব সাগরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

খবর : হিন্দুস্তান টাইমস, নিউজ-১৮

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা