ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

মার্কিন বিশ্বব্যবস্থা আর মানবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে এককেন্দ্রীক যে বিশ্বব্যবস্থা চলছে রাশিয়া তা আর মেনে নেবে না। মস্কো ইতোমধ্যে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের নেতৃত্বাধীন বলয় গড়ে তুলতে মনযোগ দিয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

সোমবার (৫ জুন) রাষ্ট্রীয় সফরে সাবেক সোভিয়েত রাজ্য তাজিকিস্তানে গিয়েছিলেন ল্যাভরভ।

দেশটির রাজধানী দুশানবেতে তিনি এক বক্তৃতায় বলেন, ‘ওয়াশিংটন বরাবরই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য হলো বিশ্বের দিকে দিকে অস্থিতিশীলতা উস্কে দেওয়া।

তারা একদিকে বিভিন্ন রাষ্ট্রে সন্ত্রাসবাদ উস্কে দেয়— আবার অন্যদিকে সেসব রাষ্ট্রকে নিরাপত্তা সহায়তাও দিয়ে থাকে। বছরের পর বছর এভাবেই চলছে।’

আরও পড়ুন: সৌদিতে দূতাবাস চালু করল ইরান

বিগত শতাব্দির নব্বই দশকের শুরুর দিকে সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, যার কেন্দ্র ছিল মস্কো। সুবিশাল এই রাষ্ট্র ভেঙ্গে গঠিত হয় রাশিয়াসহ ১৫টি স্বাধীন রাষ্ট্র।

তবে এই ভাঙনের আগ পর্যন্ত ব্যাপক প্রভাব নিয়েই যুক্তরাষ্ট্রের চিরকালীন প্রতিদ্বন্দ্বী এই রাষ্ট্রটি বৈশ্বিক রাজনীতিতে সক্রিয় ছিল।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কার্যত এলোমেলো হয়ে যায় রাশিয়া। অর্থনৈতিক চাপ, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা, সামাজিক সংহতি প্রভৃতি সংকট সামাল দিতে দেশটির কেটে যায় কয়েক দশক। এই সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রও তার প্রভাবিত এককেন্দ্রীক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়।

আরও পড়ুন: সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

তবে রাশিয়া বিশ্ব রাজনীতিতে নিজের হারানো অবস্থান ফিরে পেতে গত কয়েক বছর ধরে চেষ্টা করছে এবং ইতোমধ্যে তাতে সাফল্যও আসা শুরু করেছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা আফ্রিকা ও লাতিন আমেরিকার রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ট করার চেষ্টা করছি।

রাশিয়ার মিত্ররা যুক্তরাষ্ট্রের আরোপিত বিশ্বব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। তারা আর এই বিশ্বব্যাবস্থা নিয়ম আর মানতে চায় না।’

‘কেবল আফ্রিকা বা লাতিন আমেরিকাই নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলের অনেক দেশেরও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মোহভঙ্গ ঘটেছে। বৈশ্বিক রাজনীতিতে মার্কিন প্রভাব কমছে…যদিও ব্যাপরটা ঘটছে ধীরগতিতে, কিন্তু ঘটছে— তা নিশ্চিত।’

আরও পড়ুন: সুদানে বোমা হামলায় নিহত ১০

প্রসঙ্গত, সাবেক সোভিয়েত রাজ্য তাজিকিস্তানে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। বর্তমানে বিশ্বের হাতে গোনা যে কয়েকটি দেশে রুশ সামরিক ঘাঁটি রয়েছে সেসবের মধ্যে এই ঘাঁটিটি অন্যতম।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সরকারি এক সফরে সেই ঘাঁটিটিই পরিদর্শনে গিয়েছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা