সংগৃহীত ছবি
জাতীয়

দ্রুত যুদ্ধ বন্ধে উপায় খোঁজার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত সময়ের মধ্যে বন্ধের উপায় খুঁজে বের করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলে, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। কারণ এই যুদ্ধের কারণে বাংলাদেশসহ সারাবিশ্বকেই ভুগতে হচ্ছে। এ ছাড়া দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় বাংলাদেশের সরকারপ্রধানের।

আরও পড়ুন : পারমাণবিক সাবমেরিন উদ্বোধন কিমের

বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উপস্থিত ছিলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, ‘আজ আমরা সব ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছি।’

আরও পড়ুন : ডেপুটি অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

লাভরভ বলেন, তারা ঢাকা ও মস্কোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কারণ ভারতের পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় রাশিয়ার সবচেয়ে বড় অংশীদার।

তিনি আরও বলেন, আলোচনাকালে তারা রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেছেন।

লাভরভ বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে তারা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অব্যাহত আলোচনাকে সমর্থন করেন।

আরও পড়ুন : ঢাকা ছাড়লেন সের্গেই ল্যাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং তা ধারাবাহিকভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসায় ঢাকা অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন : কমতে পারে তাপমাত্রা

আবদুল মোমেন বলেন, ঢাকা অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখে এবং এর উদ্দেশ্য হলো— সংলাপ ও আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা।

মোমেন আরও বলেন, ‘আমরা আমাদের নিজস্ব স্বার্থ অনুসরণ করে চলি এবং আজ পর্যন্ত আমরা খুব স্বাধীন নীতি বজায় রেখেছি।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা