ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি সেনার গুলিতে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আহত ফিলিস্তিনের তিন বছর বয়সী একটি শিশু মারা গেছে। আহত হওয়ার চারদিন পর মোহাম্মেদ তামিমি নামে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন : হাইতিতে বন্যা-ভূমিধসে নিহত ৪২

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবি সালেহ এলাকায় নিজেদের বাড়ি থেকে বের হওয়ার সময় তামিমি ও তার বাবা গুলিবিদ্ধ হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ওই এলাকার খুব নিকটবর্তী ইহুদি বসতিতে দুই বন্দুকধারীকে তাড়া করার সময় গুলি চালায় সৈন্যরা।

ওই ঘটনার পর এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন : আসাম-অরুণাচল সীমান্তে সংঘর্ষ, নিহত ২

ফিলিস্তিনি সাংবাদিক বিলাল তামিমিও ওই ঘটনায় আহত হয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী নাবি সালেহের প্রবেশদ্বারে একটি গাড়িতে অতর্কিত হামলা চালানোর অপেক্ষায় ছিল এবং গাড়িটি কাছে আসার সাথে সাথে তারা গুলি চালায়। মোহাম্মেদ তামিমি নামের ওই শিশুটিকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়।

একটি ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে দুই ব্যক্তিকে গুলি করতে দেখা যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হালামিশ বসতিতে গোলাগুলির ঘটনাটি কয়েক মিনিট স্থায়ী ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গুলিবিদ্ধ হওয়ার পরপরই ইসরায়েলি সেনারা শিশুটিকে হেলিকপ্টারে করে সাফরা চিল্ড্রেনস হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মাথায় আঘাত পাওয়া শিশুটিকে বাঁচাতে ব্যর্থ হন চিকিৎসকরা।

আরও পড়ুন : আফগানিস্তানে ৮০ ছাত্রী হাসপাতালে

শিশুটির বাবা হাইথাম তামিমি ফিলিস্তিনের হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ধারণা করা হচ্ছে, ছেলের মৃত্যুর আগে তিনি ইসরায়েলে গিয়ে তাকে দেখে আসতে পেরেছেন। নাবি সালেহর বাইরে ইসরায়েলের সেনাবাহিনীর একটি চেকপোস্ট রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর সহিংসতায় নিহত হওয়া ফিলিস্তিনের সবচেয়ে কম বয়সী শিশু মোহাম্মেদ তামিমি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা