ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
স্কুলে বিষপ্রয়োগ

আফগানিস্তানে ৮০ ছাত্রী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফগানিস্তানে দুটি পৃথক প্রাইমারি স্কুলে বিষ প্রয়োগের হামলার ঘটনায় প্রায় ৮০ জন স্কুলছাত্রী গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ভারতে বোমা বিস্ফোরণ, নিহত ১

আফগানিস্তানে প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মাদ রাহমানি বলেন, সাংচারাক জেলায় প্রায় ৮০ জন ছাত্রীকে বিষপ্রয়োগ করা হয়। ছাত্রীদের হাসপাতালে নেয়া হয়েছে এবং তারা সবাই এখন ভালো আছে।

বিভাগীয় তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, ক্ষুব্ধ কেউ একজন ওই হামলার জন্য তৃতীয় পার্টিকে অর্থ দিয়েছে।

অপর এক শিক্ষা কর্মকর্তা বলেন, যে ব্যক্তি বিষ প্রয়োগের জন্য দায়ী, তার কোনো ব্যক্তিগত ক্ষোভ আছে, তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

আরও পড়ুন: ফের ওডিশায় ট্রেন লাইনচ্যুত

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্ট মাসে দেশটির ক্ষমতা দখল করে কঠোর ইসলামপন্থী দল তালেবান। তারা নতুন শিক্ষানীতি ও পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নারীদের মাধ্যমিক থেকে বিদ্যালয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

তবে, খুব দ্রুত এই সিদ্ধান্তের পরিবর্তন করা হবে বলে উল্লেখ করা হলেও এখনও সেটি বাস্তবায়ন করতে পারেনি ক্ষমতাসীন তালেবান সরকার।

আরও পড়ুন: ওমরাযাত্রীদের জন্য নতুন নির্দেশনা

আফগানিস্তানে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম এমন ঘটনা। দেশটিতে ক্লাস সিক্স থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। চাকুরি এবং জনসম্মুখে নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা