ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফের ওডিশায় ট্রেন লাইনচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন দিন পর ভারতে আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সম্প্রতি ওডিশার বালেশ্বরের দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে বারগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগর

সোমবার (৫ জুন) মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ডুংরি চুনাপাথরের খনি থেকে বারগড় সিমেন্ট প্ল্যান্টের মধ্যে নির্মিত একটি ব্যক্তিগত ন্যারোগেজ ট্রেন লাইনে এ ঘটনা ঘটেছে। এর লাইন, ওয়াগন এবং লোকোমোটিভও সম্পূর্ণ ভিন্ন। ভারতীয় রেলওয়ে সিসটেমের সাথে কোনোভাবেই সংযুক্ত নয় এটি। ফলে এই ট্রেনের বগি লাইনচ্যুত হলেও এর কোনো প্রভাব পড়বে না দেশটির সার্বিক রেল যোগাযোগ ব্যবস্থায়।

আরও পড়ুন: চীনে ভূমিধসে নিহত অন্তত ১৪

এর আগে, গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ওড়িশায় হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসসহ তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত্যু হয় ২৭৫ জনের। দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর সোমবার স্থানীয় সময় ভোরে ক্ষতিগ্রস্ত ‘বাহানাগা স্টেশনে’ পুনরায় চালু হয় রেল চলাচল।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা