ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ওমরাযাত্রীদের জন্য নতুন নির্দেশনা

সান নিউজ ডেস্ক : আগামী ১৮ জুনের মধ্যে ওমরাপালনে ইচ্ছুকদের হজ শুরুর আগে মক্কা ছাড়ার নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আরও পড়ুন : সৌদিতে পৌঁছেছেন ৫৩৫৯৯ হজযাত্রী

আজেল ওয়েবসাইটের খবরে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হজের আগে ওমরার অনুমতি ও নিবন্ধনের শেষ তারিখ ছিলো ৪ জুন। এরপর ওমরার জন্য নতুন করে অনুমতি দেওয়া হবে না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রুট ২ মক্কা উদ্যোগের আওতায় পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, তুরস্ক এবং ইন্দোনেশিয়া থেকে হজযাত্রীরা সৌদি আরবে আসছেন। যারা রুট ২ মক্কা ইনিশিয়েটিভের আওতায় আসছেন, তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া নিজ দেশে সম্পন্ন করা হয়।

আরও পড়ুন : বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সৌদি আরব ও সংশ্লিষ্ট দেশগুলো যৌথভাবে ইমিগ্রেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে হজ ফ্লাইট পাঠাচ্ছে।

এবারের হজ মৌসুমে ভ্রমণ নিরাপদ ও সুবিধাজনক করতে হজযাত্রীদের বিমানবন্দরে ঝামেলা এড়াতে আন্তর্জাতিক ভ্রমণ আইনের অধীনে নিষিদ্ধ যে কোনও ধরনের বস্তু বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিমানে প্লাস্টিকের ব্যাগে লাগেজ বহন করা নিষিদ্ধ। হজযাত্রীরা তাদের জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে বহন করবেন না। হজযাত্রীদের জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে বহন করলে এয়ারপোর্টে ঝামেলা হতে পারে।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

হজযাত্রীদের সাথে থাকা ব্যাগে পানি বা অন্য কোনো তরল বস্তু রাখা যাবে না। এতে করে বিমানবন্দরের কর্মীরা লাগেজ থেকে তা সরাতে বাধ্য করতে পারেন। এছাড়া ভালোভাবে লক করা নেই বা পড়ে যাওয়ার ঝুঁকি আছে এমন কোনো লাগেজও বিমানে বহন করা নিষিদ্ধ।

মন্ত্রণালয় বলেছে, হজযাত্রীদের জিনিসপত্র কাপড় দিয়ে মোড়ানো যাবে না। কাপড়ে মোড়ানো বা কাপড়ের বস্তায় কোন ব্যাগ বহন করা নিষিদ্ধ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা