ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কুয়েতে আগামীকাল নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে পার্লামেন্ট বিলোপের পর আবারো নির্বাচন হতে যাচ্ছে কুয়েতে। ১০ বছরে এই নিয়ে ৭ম বারের মতো পার্লামেন্ট নির্বাচন হচ্ছে দেশটিতে।

আরও পড়ুন : আফগানিস্তানে ৮০ ছাত্রী হাসপাতালে

সরকারি ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (০৬ জুন) নির্বাচন হবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে।

মূলত রাষ্ট্রপ্রধান বা আমিরের সঙ্গে দ্বন্দ্বের জেরেই বার বার ভেঙে যাচ্ছে জ্বালানি তেলসমৃদ্ধ এই দেশটির আইনসভা।

পার্লামেন্টের অস্থিতিশীলতার কারণে দেশটির মানুষের মধ্যে হতাশা ও বিরক্তিও বাড়ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে— অধিকাংশ নাগরিক ভোট দিতে না ও আসতে পারেন। জনগণকে ভোট দানে উৎসাহিত করতে রাজধানী কুয়েত সিটিসহ দেশজুড়ে বড় বড় ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।

আরও পড়ুন : ভারতে বোমা বিস্ফোরণ, নিহত ১

সেসব ব্যনার-ফেস্টুনে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নাগরিকদের ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের আয়তন মাত্র ১৭ হাজার ৮১৪ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ৪২ লাখের কিছু বেশি। ১৯৬২ সালে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে কুয়েতে নির্বাচনভিত্তিক পার্লামেন্টারি শাসন ব্যবস্থা চালু হয়।

আরও পড়ুন : ফের ওডিশায় ট্রেন লাইনচ্যুত

প্রসঙ্গত, কুয়েতের পার্লামেন্টে মোট আসন সংখ্যা ৭৬টি। এসব আসনের মধ্যে ৫০টি নির্বাচিত এমপিদের জন্য, বাকি ১৬টি আসনের এমপিরা নিয়োগ পান আমিরের সুপারিশে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা