ছবি-সংগৃহীত
খেলা

আবারো মুশি-তাসকিন ঝলক

স্পোর্টস ডেস্ক : জিম-আফ্রো টি-টেন লিগে আবারো ঝলক দেখালেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। গতকাল (শনিবার) বুলাওয়ে ব্রেভসের তৃতীয় ম্যাচে জ্বলে উঠেন তাসকিন। নির্ধারিত দুই ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন এই টাইগার পেসার। একইদিন জোবার্গ বাফেলোর হয়ে শেষদিকে নেমে ১২ বলে ১৯ রান করেন মুশফিক। তবে শেষ পর্যন্ত দলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় এই দুই টাইগার ক্রিকেটারকে।

আরও পড়ুন : তাসকিনের তোপ, মুশফিক ঝড়

টুর্নামেন্টে আসরের উদ্বোধনী দিনেই মুখোমুখি হয়েছিলেন মুশফিক-তাসকিন। ম্যাচটিতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠ ছাড়ার আগে ১১ রানেই তিন উইকেটের দুর্দান্ত স্পেল করেন তাসকিন। তাদের প্রতিপক্ষ বাফেলোর হয়ে মুশফিক করেন ২৩ বলে ৪৬ রান। তবে সেই ম্যাচটি মুশফিকের দল জিতে নেয়।

গত রাতে হারারেতে ডারবানের মুখোমুখি হয় টাইগার উইকেটরক্ষক ব্যাটারের দল বাফেলো। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক ও সাবেক পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ইংলিশ ব্যাটার টম ব্যান্টন এক পাশ দিয়ে ঝড় তুললেও অন্য পাশে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল।

উইল স্মিথ, হাফিজ, ইউসুফ পাঠানরা কেউই দ্রুতগতিতে রানের চাকা বাড়াতে পারেননি। অষ্টম ওভারে মুশফিক আউট হওয়ার আগে করেছিলেন ১২ বলে ১৯ রান। তবে ব্যান্টনের ৩১ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে জোবার্গ বাফেলোস তোলে ৯৪ রান।

আরও পড়ুন : দুর্দান্ত সাকিব, ব্যর্থ লিটন

সেই রান তাড়ায় আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৪১ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতেই টপকে যায় ডারবান কালান্দার্স। এ নিয়ে দুই ম্যাচে মুশফিকদের জয় একটিতে।

অন্যদিকে, টস জিতে কেপটাউনের বিপক্ষে আগে ব্যাট করে বুলাওয়ে ব্রেভস। এদিন কোনো ব্যাটারই সেভাবে জ্বলে উঠতে পারেননি। আগেরদিন ঝলক দেখানো দলটির অধিনায়ক সিকান্দার রাজা করেছেন ১৮ বলে মাত্র ১৭ রান। তাতে বুলাওয়ের তুলতে পারে ৮৬ রান।

আরও পড়ুন : শেষ ওভারের নাটকীয়তায় ড্র!

স্বল্প পুঁজি ডিফেন্ড করতে নেমে বুলাওয়েকে ভালো শুরু এনে দেন তাসকিন। বল হাতে প্রথম ওভারেই ফেরান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে।

তবে টি-টেনের মতো মারকাটারি ফরম্যাটে তাদের পুঁজি জয়ের জন্য যথেষ্ট ছিল না। যা প্রতিপক্ষ কেপটাউনের ব্যাটেই টের পাওয়া যায়। ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় তারা। এ নিয়ে তিন ম্যাচে দুই হারের বিপরীতে তাসকিনদের জয় মাত্র একটি। তিন ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তাসকিন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা