ছবি-সংগৃহীত
খেলা

তাসকিনের তোপ, মুশফিক ঝড়

স্পোর্টস ডেস্ক : জিম-আফ্রো টি-টেন লিগে আলো কাড়লেন দুই বাংলাদেশি। বুলাওয়েও ব্রেভসের হয়ে তাসকিনের আগুন ঝরা বোলিং ও জোবার্গ বাফেলোর হয়ে ব্যাট হাতে ঝড় তুললেন মুশফিকুর রহিম। তবে তাদের লড়াইয়ে জিতেন মুশফিক।

আরও পড়ুন : ফের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্থানীয় সময় শুক্রবার (২১ জুলাই) রাতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে লিগের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিলো জোবার্গ বাফেলো এবং বুলাওয়েও ব্রেভস। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ১০৫ রান সংগ্রহ করে জোবার্গ। জবাবে ৯ উইকেটের বিনিময়ে ৯৫ রান তুলতে শেষ হয় বুলাওয়ের ইনিংস। ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মুশফিকের দল।

এদিন ম্যাচের শুরুর ইনিংসেই ব্যাটে বলে ঝড় তুলেছিলেন দুই বাংলাদেশি। বল হাতে দুই ওভারে মাত্র ১১ রানের খরচায় তিন উইকেট শিকার করেন তাসকিন। জোবার্গের দুই স্বীকৃত ব্যাটার মোহাম্মদ হাফিজ আর রবি বোপারাকে একই ওভারে সাজঘরে ফেরত পাঠান টাইগার পেসার।

তবে, তাসকিনের বিপরীতে মাঠে নামা মুশফিক যেন প্রস্তুত ছিলেন আরও বড় কিছুর জন্য। ব্যাট হাতে এ দিন জোবার্গের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। মাত্র ২৩ বলে ৮টি চারের সাহায্যে ৪৬ রান করেন মুশফিক।

আরও পড়ুন : বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

এছাড়া ওপেনার টম ব্যান্টন ১৮ বলে করেন ৩৪ রান। মুশফিক আর ব্যান্টন বাদে ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি আর কেউই। দুজনের রানের কল্যাণে ৭ উইকেটের বিনিময়ে ১০৫ রানের পুঁজি পায় জোবার্গ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল করেও পথ হারিয়েছে তাসকিনের বুলাওয়েও ব্রেভস। বিনা উইকেটে ৩২ থেকে ৩৫ রানের মাথায় ৬ উইকেট হারায় তারা। বুলাওয়ের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন বিউ ওয়েবস্টার। বল হাতে ৬ উইকেট নিয়ে একাই ম্যাচ ঘুরিয়ে দেন জোবার্গ অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা