খেলা
ইমার্জিং এশিয়া কাপ

ফের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ। দুর্দান্ত শুরুর পরও মিডল অর্ডারদের ব্যর্থতায় হারতে হয়েছে ৫১ রানে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে সংবিধান লঙ্ঘন

শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের দেওয়া ২১২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬০ রান তুলেই থেমে যায় সৌম্য-জয়দের ইনিংসের চাকা। আর তাতেই ৫১ রানের জয় পেয়ে ফাইনাল নিশ্চিত হয় ভারতের। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা লড়বে পাকিস্তানের বিপক্ষে।

২১২ রানের লক্ষ্য তাড়া করতে নামেন নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম। দুজনে মিলে গড়েন ৭০ রানের উদ্বোধনী জুটি। এ সময় নাঈম ৩৮ রান করে আউট হন মানভ সুথার বলে। ৪০ বলে তার ইনিংসে ছিল ৬টি চারের মার। দলীয় ৯৪ রানের মাথায় আউট হন তামিম। ৫৬ বলে তিনি করেন ৫১ রান।

আরও পড়ুন : মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬

স্কোর বোর্ডে আর ৬ রান যোগ হওয়ার পর জাকির হাসানকে তুলে নেন সেই সুথার। ১১ বলে জাকির করেন মাত্র ৫ রান। এরপর মাহমুদুল হাসান জয় ও সাইফ হাসানের ব্যাটে এগোচ্ছিল বাংলাদেশ। সেখানে বাগড়া দেন অভিষেক শর্মা। ২২ রান করা সাইফকে নিকিন জোসের ক্যাচ বানান তিনি।

এরপর সৌম্য সরকার ক্রিজে আসেন। কিন্তু ৩ বলে ৫ রান করার পর যুবরাজ সিং দোদিয়ার বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। আকবর আলি, মেহেদী হাসান ও রাকিবুল ইসলাম কিছু সময় পর পর উইকেট বিলিয়ে দিয়ে আসেন। এদের মধ্যে সর্বোচ্চ ১২ রান করেন মেহেদী।

আরও পড়ুন : বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার

বাংলাদেশের শেষ ভরসা হয়ে টিকে ছিলেন জয়। কিন্তু তিনিও ভুল শটে আউট হয়ে হতাশ করেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। ৪৬ বলে ২০ রান করেন তিনি। রিপন মণ্ডল ৫ রান করে আউট হন সুথারের বলে।

এর আগে ইয়াশ ধুলের ৬৬ রানে ভর করে কোনোমতে ২১১ রান করে ভারত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা