ছবি-সংগৃহীত
খেলা
ইমার্জিং এশিয়া কাপ

ফাইনালে উঠতে টাইগারদের লক্ষ্য ২১২

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত বোলিংয়ে ভারতকে অল্প রানেই আটকে দিল বাংলাদেশ। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালের টিকেট পেতে সৌম্য-সাইফদের করতে হবে ২১২ রান।

আরও পড়ুন : রাতে মুখোমুখি হবেন সাকিব-লিটন

শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রিমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল ও ভারত ‘এ’ দল।

এদিন টস জিতে ভারতকে আগে ব্যাটিয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শেখ মেহেদী ও রাকিবুলদের বোলিংয়ে ক্রিজে দাঁড়াতে হিমশিম খেয়েছেন ভারতের ব্যাটাররা। ১৩৭ রানেই ৭ উইকেট হারিয়ে ভারত রীতিমতো ধুঁকছিল। তবে সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন দলটির অধিনায়ক ইয়াশ ধুল। তার ফিফটি পেরোনো ইনিংসেই বাংলাদেশকে কিছুটা চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ভারত।

রিপন মণ্ডলের বলে ধুল আউট হয়েছেন ইনিংসের ৫ বল বাকি থাকতে। তবে তার আগে বাংলাদেশের দুশ্চিন্তা যা বাড়ানোর বাড়িয়ে দিয়ে গেছেন তিনি। ভারত অলআউট হয়েছে ২১১ রানে। অর্থাৎ ফাইনাল খেলতে হলে বাংলাদেশকে করতে হবে ২১২।

আরও পড়ুন : ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

এরআগে ২৯ রানে ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাই সুদর্শনকে (২১) উইকেটরক্ষক আকবর আলির ক্যাচ বানান এই পেসার। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন অভিষেক শর্মা আর নিকিন জোসে। দলীয় ৭৫ রানের মাথায় নিকিন জোসেকে (১৭) সাজঘরে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন অধিনায়ক সাইফ। টাইগার অফস্পিনারের বলে জাকির হাসানকে ক্যাচ দেন জোসে।

এরপরই ভারতকে ভালোভাবে চেপে ধরেন বাংলাদেশি বোলারররা। পরের ওভারে অভিষেক শর্মাকে (৩৪) সাকিবের তালুবন্দি করেন রাকিবুল হাসান। এরপর নিশাত সান্ধুকেও (৫) থিতু হতে দেননি বাঁহাতি এই স্পিনার। ১২ রান করা রিয়ান পরাগকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন সাকিব, ৩২তম ওভারে।

আরও পড়ুন : এশিয়া কাপের সূচিতে পরিবর্তন

পরের ওভারে উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে (১) এলবিডব্লিউ করে ভারতকে আরও বড় বিপদে ফেলেন শেখ মাহাদি হাসান। এরপর হার্শিত রানাকেও (৯) ফেরান মাহেদি। ১৩৭ রানে ৭ উইকেট হারায় ভারত। কিন্তু এমন কোণঠাসা অবস্থা থেকে ভারতীয়রা ঘুরে দাঁড়ায় অধিনায়ক ইয়াশ ধুলের ব্যাটে।

লোয়ার অর্ডারদের নিয়ে দুর্দান্ত লড়াই করেন ধুল। শেষ ব্যাটার হিসেবে আউট হন ৮৫ বলে ৬ বাউন্ডারিতে ৬৬ রানের ইনিংস খেলে। বাংলাদেশের হয়ে মেহেদী, রাকিবুল ও সাকিব ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নেন সাইফ, রিপন মন্ডল ও সৌম্য সরকার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা