খেলা

এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক : ইমার্জিং এশিয়া কাপে প্রথম জয় পেল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামের্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখালো টাইগার যুবার। ওমান ‘এ’ দলকে ৮ উইকেট আর ২০১ বল হাতে রেখেই হারিয়েছে সাকিব-তামিমরা।

আরও পড়ুন : ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়

শনিবার (১৫ জুলাই) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ওমানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। শুরুতে ব্যাটিং করতে নেমে ৪৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে ওমান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ২৬ রান করেন আয়ান খান। বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন সাকিব।

জবাবে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। যেখানে ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান এসেছে নাইম শেখের ব্যাট থেকে। ওমানের আকিব ইলিয়স নিয়েছেন দুটি উইকেট।

এদিন ওমানের দেয়া ১২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছেন দুই টাইগার ওপেনার নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম। এই দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৮৬ রান তুলে বাংলাদেশ। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া তামিম এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। সাজঘরে ফেরার আগে নিজের নামের পাশে যোগ করেছেন ৪৯ বলে ৬৮ রান।

আরও পড়ুন : রুদ্ধশ্বাস জয় টাইগারদের

এরপর তিনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসান। অধিনায়ক ডাক খেয়ে সাজঘরে ফিরলেও বাকিটা পথ জাকির হাসানকে সঙ্গে নিয়ে নিরাপদেই পাড়ি দিয়েছেন নাঈম শেখ। এই ওপেনার ৪৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। এই জয়ে সেমি ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।

এর আগে ওমানের ইনিংসের শুরু থেকেই ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ওমানের কোনো ব্যাটারকে ত্রিশের ঘরও ছুঁতে দেয়নি টাইগার বোলাররা। মাত্র ৬ রানেই ওপেনার আবদুল রউফকে সাজঘরে পাঠান রিপন মন্ডল। ৩ রান পরই অধিনায়ক আকিব ইলিয়াসকে আউট করেন তানজিদ হাসান সাকিব। রানের খাতাই খুলতে পারেননি ওমান দলপতি।

আরও পড়ুন : ইতিহাস গড়া হল না ইমরানুরের

এরপর ৪৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন আয়ান খান ও কাশ্যপ প্রজাপতি। দলীয় রান ৫৪ হতেই সাজঘরে ফিরেন এই দুই ব্যাটার। প্রজাপতি ২২ ও আয়ান ২৬ রান করেন। ষষ্ঠ উইকেটে শুব পল (২৫) ও শোয়েব খান (২৩) খান ৪৫ রানের জুটি গড়েন। তবে তাদের বিদায়ের পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ওমানের ইনিংস গুটিয়ে যায় ১২৬ রানে।

বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৯ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান, তুলে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া রাকিবুল হাসান ও মাহমুদুল হাসান জয়ের শিকার দুইটি করে উইকেট।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা