সংগৃহীত ছবি
জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জাহিদ (৩৫) নামে ১ জন ওমান প্রবাসী। এই সময় তার কাছে থাকা সর্বস্ব নিয়ে যায় চক্রটি।

বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।

আহত প্রবাসী, চাঁদপুর জেলার কচুয়া থানায়।

হাসপাতালে নিয়ে আসা জাহিদের চাচাতো ভাই ইসা জানান, বৃহস্পতিবার আমার ভাই ওমান থেকে দেশে ফেরেন। এরপর বিমানবন্দর থেকে রাইদা পরিবহনের একটি বাসে উঠেন তিনি। এর পরে দুপুরে ১ ব্যক্তি আমাদের ফোন করে জানায়, আমার ভাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তারপর যাত্রাবাড়ী থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার সাথে শুধু ১টি লাগেজ আছে এবং ১টি মোবাইল ফোন আছে এছাড়াও তার পকেটে থাকা বিদেশি মুদ্রা ও টাকা নিয়ে গেছে ঐ প্রতারক চক্রটি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে ওমান ফেরত ১ প্রবাসীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। এরপর চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেন। এর পরে তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই জানায় আজই তিনি ওমান থেকে দেশে ফিরেছেন এবং রাইদা পরিবহনের বাসে যাওয়ার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা