সংগৃহীত ছবি
জাতীয়

বন্ধ ২ স্টেশন চালু হতে পারে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ বন্ধ ২টি স্টেশন এই মাসে চালু করার চেষ্টা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে সেপ্টেম্বরের কত তারিখ তা চালু হবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাম্প্রতি দেশে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত হয় এই ২টি স্টেশন।

আরও পড়ুন: পুলিশ কর্মকর্তা কাফির ৫ দিনের রিমান্ড

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের একটি সূত্রটি জানায়, দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা-ভাঙচুরে এ ২টি স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ডিএমটিসিএল জানান, মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত ২টি স্টেশনে যে সকল সমস্যা রয়েছে সেই গুলো সমাধানে কাজ চলছে। চলতি মাসের মধ্যে ২টি বন্ধ স্টেশন পুনঃরায় চালুর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) ডিএমটিসিএল অংশীজনদের নিয়ে একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। এ বৈঠকে মেট্রোর ঐ ২টি স্টেশন চালুর বিষয়ে দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে।

আরও পড়ুন: ব্যবসায়ী-অটোরিকশা চালকদের সংঘর্ষ

সূত্র বলছে, যদি কোনো কারণে সেপ্টেম্বরের মধ্যে ২টি স্টেশন চালু করা সম্ভব না হয় তবে যাত্রীদের ওঠা এবং নামার ব্যবস্থা করা হবে। এ সময় টিকিট ও এমআরটি পাসের বিষয়ে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা