আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাই স্কুলের স্নাতক অনুষ্ঠানে বন্দুক হামলায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আরও পড়ুন : সংলাপের কোনো বিকল্প নেই

দেশটির পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে। ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ক্যাম্পাসের একটি থিয়েটারে স্নাতক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় সেখানে হামলা চালানো হয়।

হামলার ঘটনায় ১৮ এবং ৩৬ বছর বয়সী দুজন নিহত হয়। তাদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশের ধারণা হামলাকারী নিহতদের পূর্ব পরিচিত কেউ। কী কারণে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়টিও নিশ্চিত নয়। হামলাকারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন : সৌদিতে দূতাবাস চালু করল ইরান

মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় স্নাতক অনুষ্ঠানের পর ভার্জিনিয়ার রিচমন্ডের আলট্রিয়া থিয়েটারের বাইরে গোলাগুলির ঘটনায় বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রিচমন্ড পুলিশের মুখপাত্র ট্রেসি ওয়াকার বলেছেন, সেখানকার পরিস্থিতি এখন আর জনসাধারণের জন্য হুমকি হিসেবে নেই।

আরও পড়ুন : অনিয়ম খতিয়ে দেখা হবে

রিচমন্ডের মেয়র লেভার এম স্টনি টুইটারে একটি বিবৃতি প্রকাশ বলেন, বর্তমানে মনরো পার্কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। যে কোনও তথ্য আসার সঙ্গে সঙ্গেই তা জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

সিএনএন জানায়, স্কুল সিস্টেমের ওয়েবসাইট অনুসারে মঙ্গলবার আলট্রিয়া থিয়েটারে তিনটি স্কুলের স্নাতক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি জানিয়েছে, বিকেল ৫টা ১৫ মিনিটে একটি সতর্কতা পাঠানো হয়েছে যে, মনরো পার্কে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় এক ঘন্টা পর সতর্ক বার্তায় জানানো হয় যে, কোনও চলমান হুমকি নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা