ফাইল ছবি
আন্তর্জাতিক

আজ শপথ নিচ্ছেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় শনিবার (৩ জুন) দুপুর ২টায় গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে শপথ নেবেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে

প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠানে ২১ জন রাষ্ট্রপ্রধান, ১৩ জন প্রধানমন্ত্রী, পাশাপাশি সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এবং অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটস (ওটিএস), ন্যাটো, ইসলামিক সহযোগিতার (ওআইসি) এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও আঙ্কারার ‘প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে’ শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও প্রেসিডেন্ট এরদোয়ান কর্তৃক আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন তিনি। উচ্চপর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

আরও পড়ুন: কুয়েতে আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

প্রসঙ্গত, গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এরদোয়ান। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭ দশমিক ৮২ শতাংশ ভোট।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা