রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

রাশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিছু নিশ্চিত ও চিহ্নিত ব্যক্তি-গোষ্ঠী রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার জন্য ব্যাতিব্যস্ত হয়ে উঠেছে।

আরও পড়ুন: গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

শুক্রবার (২ জুন) মস্কোতে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ছিলেন পুতিন; সেখানে তিনি বলেন, রাশিয়ায় বসবাসরত নৃগোষ্ঠীগুলোর মধ্যে সৌহার্দ্য ধ্বংসের চেষ্টা করছে কিছু ব্যক্তি ও গোষ্ঠী এখন তাদের প্রতিহত করা রাশিয়ার সার্বভৌমত্বের জন্য এখন খুবই জরুরি।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আজকের বৈঠকে আমার অন্যান্য নির্ধারিত ইস্যুগুলোর পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা, আরও নির্দিষ্ট করে বললে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক ও সার্বভৌমত্ব বিষয়ক ব্যাপারেও আলোচনা করব। কিছু চিহ্নিত শক্তি আমাদের দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে এবং রাশিয়ার সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তার জন্য তাদের প্রতিহত করা খুবই জরুরি।

বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার আয়তন ১ কোটি ৭১ লাখ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৪ কোটি ৩৪ লাখ। অন্তত ১৯০টি নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন দেশটিতে।

আরও পড়ুন: ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

গত শতকের নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রাশিয়ার অখণ্ডতাও চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তারপর প্রায় দেড় দশকের চেষ্টায় অভ্যন্তরীণ সব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয় মস্কো।

২০২২ সালের শেষ দিকে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়ে রাশিয়া। বহির্বিশ্বে রাশিয়ার গণতান্ত্রিক ও উদার ভাবমূর্তিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পুতিন অবশ্য বরাবরই অভিযোগ করে আসছেন- রাশিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব ধ্বংসের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো প্রতিনিয়ত বিচ্ছিন্নতাবাদী ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে গোপন সহযোগিতা দিয়ে যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা