আন্তর্জাতিক

ট্রাম্পকে পুতিনের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাশিয়ার সোচি শহরের একটি সমাবেশে বক্তৃতার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: গাজা-লেবাননজুড়ে হামলা, নিহত শতাধিক

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। এসময় তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেন পুতিন। তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরও যেভাবে উঠে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরেন তিনি, তাতে মুগ্ধ হয়েছি আমি। সাহসিকতার সঙ্গে একজন পুরুষের মতো পরিস্থিতি সামাল দিয়েছেন ট্রাম্প। এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই।

এসময় উঠে আসে ইউক্রেন যুদ্ধের কথাও। রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধ করতে পারবেন বলে যে দাবি করছেন ট্রাম্প, সামান্য হলেও মনোযোগ দেয়া উচিত সেদিকে। শিগগিরই ফোনালাপ হবে দুই নেতার মধ্যে, সে কথাও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা