সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলের ভয়াবহ হামলায় ৩০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : পরাজয় মেনে ট্রাম্পকে কমলার শুভেচ্ছা

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, বৈরুতের দক্ষিণে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০ জনের লাশ জরুরি কর্মীরা উদ্ধার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই আক্রমণে চারতলা বিল্ডিংয়ের একপাশ ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন : আমি সব যুদ্ধ বন্ধ করে দেব

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তর্গত “সন্ত্রাসী অবকাঠামোতে” আক্রমণ করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা গভর্নরেটের আশপাশে ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন।

লেবাননের সংস্কৃতিমন্ত্রী জানান, ইসরায়েলি হামলায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বালবেক শহরের রোমান ধ্বংসাবশেষের আশপাশে অটোমান যুগের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ট্রাম্প

গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ হাজার ৫০ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা