ফাইল ছবি
আন্তর্জাতিক

কুয়েতে আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে।

বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জিলিব আল সুয়েখ অঞ্চলে একটি তিনতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় পুরো ভবন ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে আরদিয়া এলাকা থেকে আগুন নির্বাপক দল ছুটে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, অগ্নিকাণ্ডে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশের দুই জন। এদের একজনের নাম ইমরান হোসেন। বয়স ৪১ বছর। পিতা আবুল হোসেন। আরেক জনের নাম এখনও জানা যায়নি।

আরও পড়ুন: সেনেগালে বিক্ষোভ, নিহত ৯

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, আবাসিক ভবনের ভেতরে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দু’জন আহত হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা