ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: আবারও চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। শুক্রবার (১০ মার্চ) চীনা আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়েছেন। ব্লুমবার্গ’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

শি জিনপিং ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯শ ৫২ ভোট পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার অনুমতি দিলো সংসদ।

এর আগে ২০১৮ সালেও সর্বসম্মতিক্রমে জিতেছিলেন তিনি। একই বছর দেশটির সরকার কিছু সাংবিধানিক বিধান বাতিল করে যা তাকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে বাধা প্রদান করতে পারে।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং শির পক্ষে হাততালি দেন।

এদিকে, শনিবারই দেশটির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। বার্ষিক আইনসভার এ সম্মেলনে শিকে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত করা হয়।

আরও পড়ুন: বরযাত্রী নিয়ে বাস খাদে, আহত ১০

এনপিসি সাবেক দুর্নীতিবিরোধী প্রধান ঝাও লেজিকে নতুন নেতা হিসেবে নিযুক্ত করেছে। ওয়াং কিশানের স্থলাভিষিক্ত হ্যান ঝেংকে ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে।

ব্লুমবার্গ বলছে, হ্যানের হংকং তত্ত্বাবধানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। বিগত কয়েক বছর ধরে বেইজিং একটি জাতীয় নিরাপত্তা আইন জারি করে, রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের কারাগারে বন্দী করার অভিযোগ আছে এবং অনুগতদের আর্থিক কেন্দ্রের নেতৃত্ব নিশ্চিত করতে নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠন করারও অভিযোগ আছে।

এর আগে গতবছর ২২ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনে শি জিনকে দলের মূল নেতা হিসেবে আবারও অনুমোদন দেওয়া হয়। আর এর মাধ্যমেই নজীরহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তার।

আরও পড়ুন: ঘুরতে গিয়ে প্রাণ গেলো বিয়াই-বিয়াইনের

মাও সে তুংয়ের পর সবচেয়ে ক্ষমতাধর চীনা নেতা হিসেবে দেখা হয় শি জিনপিংকে। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ায় চীনের ক্ষমতায় তার নিয়ন্ত্রণ আরও শক্ত হবে। অনেকেই মনে করছেন, এমনও হতে পারে যে, জিনপিং আজীবনের জন্য ক্ষমতা ধরে রাখতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা