সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফের ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে অভিযানে ছয়জন নিহত হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে শহরটিতে এই অভিযান চালয় দখলদার বাহিনী। খবর আল-জাজিরার।

আরও পড়ুন: ভবনে আর কোনো মরদেহ নেই

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সকালে নিহত তিন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন, আহমেদ ফাশাফসেহ (২২), সুফিয়ান ফাখৌরি (২৬) এবং নায়েফ মালয়েশেহ (২৫)।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইসরায়েলের বিশেষ বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ৫টি মার্কিন সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

ইসরায়েলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে যারা গুলি চালিয়েছে তাদের গ্রেফতার করতেই এই অভিযান পরিচলনা করা হয়েছে।

ইসরায়েল বলছে, ইসরায়েলি বিশেষ বাহিনীর অভিযানে যারা নিহত হয়েছে, তারা জাবা ব্রিগেডসের সদস্য। এই গোষ্ঠীটির সঙ্গে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সম্পৃক্ততা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা