ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

দ. সুদানের পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের পর এবার পররাষ্ট্রমন্ত্রীকেও বরখাস্ত করেছেন।

আরও পড়ুন : ভারতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ মার্চ) দেশটির প্রেসিডেন্ট সালভা কির তার পররাষ্ট্রমন্ত্রী মায়িক আয়িকে বরখাস্ত করেছেন। তবে এর কারণ হিসেবে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

মায়িক আয়ি প্রেসিডেন্ট কিরের ঘনিষ্ঠ মিত্র এবং এর আগে প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন : ৫টি মার্কিন সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

২০১৮ সালে প্রেসিডেন্ট সালভা কির এবং বিরোধী নেতা রিক মাচার একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ওই চুক্তির ফলে আফ্রিকার এই দেশটিতে পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।

তবে চুক্তিটি বাস্তবায়ন বেশ ধীরগতির হয়েছে এবং বিরোধী শক্তিগুলো কীভাবে ক্ষমতা ভাগাভাগি করবে তা নিয়ে সৃষ্ট মতবিরোধের জেরে ঘন ঘন সংঘর্ষে লিপ্ত হয়েছে।

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট এবং বিরোধী নেতা রিক মাচারের ওই শান্তি চুক্তি ধ্বংস করার হুমকি দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন : ইউক্রেনে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা

সালভা কির এরপর তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেন। তবে পররাষ্ট্রমন্ত্রী মায়িক আয়ির বরখাস্তের সঙ্গে এর কোনো সংযোগ রয়েছে কি না, সেটি এখনও পরিষ্কারভাবে বলা যাচ্ছে না।

এটি (বরখাস্ত) একটি স্বাভাবিক কাজ। যে কাউকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে এবং অন্যদের সেখানে বসানো হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট কিরের মুখপাত্র লিলি মার্টিন মানিয়েল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা