আন্তর্জাতিক

ইউক্রেনে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট।

আরও পড়ুন: অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশে নতুন আইন

বৃহস্পতিবার (৯ মার্চ) ওডেসা এবং খারকিভের জরুরি অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা।

ওডেসা অঞ্চলের গভর্নর মাকসেম মার্চেঙ্কো বলেছেন, রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র একটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে। এতে করে ওই অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু এ ঘটনায় কেউ হতাহত হননি।

টেলিগ্রামে এ ব্যাপারে গভর্নর মার্চেঙ্কো বলেছেন, ‘বড় হামলার ক্ষেপণাস্ত্র একটি বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ভবনে আঘাত হেনেছে।’ তবে তিনি জানিয়েছেন, বিমানবিধ্বংসী ইউনিট কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু সামনে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: পুতিনের ওপর কোনো আস্থা নেই

খারকিভের গভর্নর ওলেহ সায়নেহুবোভ জানিয়েছেন, এ অঞ্চলে ১৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

এছাড়া দিনিপ্রোর প্রাণকেন্দ্র এবং যুদ্ধের সম্মুখভাগ থেকে কয়েকশ কিলোমিটার দূরের লুৎস্ক এব লিভনে শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার ইউক্রেনের স্থানীয় সময় রাত ৩টায় একটি টুইট করেন বিবিসির সাংবাদিক মায়োস্লাভা পেৎসা। তিনি জানান, ভোরের আলো ফোটার আগেই হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

আরও পড়ুন: রমজানে কর্মঘণ্টা কমালো সৌদি

রুশ সেনাদের প্রতি নিজের ক্ষোভ ঝেড়ে এ সাংবাদিক টুইটে লিখেছেন, ‘ইউক্রেনে এখন রাত ৩টা বাজে। আজ রাতে রাশিয়ানরা ইউক্রেনীয়দের শান্তিতে ঘুমাতে দেবে না। ইউক্রেনের প্রায় সব দিকে অসংখ্য ড্রোন এবং রকেট ছোড়া হয়েছে। সবাই কী আজ সকালে জেগে ওঠবে? গত এক বছর ধরে বেসামরিকরা এ আতঙ্কের মধ্যে বসবাস করছে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা