আন্তর্জাতিক

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: সিনেমার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু

বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় কর্মকর্তা ও একটি সামাজিক গ্রুপের প্রধান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে হামলাকারীরা সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্য। খবর আল-জাজিরার।

দেশটির কিভু প্রদেশের বেনি শহরের দক্ষিণে মুকোন্দি গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এই এলাকা বিদ্রোহী কার্যকলাপে জর্জরিত, যা ২০২১ সাল থেকে শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রয়াসে সামরিক প্রশাসনের অধীনে রয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

প্রাদেশিক গভর্নর ক্যারলি জানজু কাসিভাইটা এক টুইট বার্তায় বলেন, বুধবার রাতে শুরু হওয়া হামলায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সিভিল সোসাইটি গ্রুপের প্রধান মুম্বিরি লিমবাডু আরসেন বলেন, নারী ও শিশুসহ প্রায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো বেশ কিছু গ্রামবাসী নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: ‘আপত্তি’ তুলে নেবে ভারত

অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস পূর্ব ডিআরসিভিত্তিক উগান্ডার সশস্ত্র গোষ্ঠী যারা আইএসআইএল (আইএসআইএস)-এর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে। তারা প্রায়ই চাপাতি এবং চাইনিজ কুড়াল জাতীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে থাকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা