ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

রক্ত দিতে শত শত মানুষের ভিড়

সান নিউজ ডেস্ক: উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে হাসপাতালে ভিড় করেছেন শত শত মানুষ। এএনআই’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: লেক থেকে কিশোরের লাশ উদ্ধার

উড়িষ্যার বালেশ্বরে হওয়া স্মরণকালের সবচেয়ে বড় এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯০০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই শনিবার (৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই অনেকে রক্ত দানে ছুটে আসেন।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী প্রদীপ জেনা সাধারণ মানুষের এগিয়ে আসার ব্যাপারে বলেছেন, মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে আসছেন। আমি অনেকের কাছ থেকে অনুরোধ পাচ্ছি, এটি ভালো। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকাজে আমাদের অনেক সহায়তা করেছেন।

আরও পড়ুন: যেসব এলাকায় গ্যাস থাকবে না

স্বতস্ফূর্তভাবে মানুষ রক্ত দিতে আসার ব্যাপারে ডক্টর রবি দিয়োরা নামের এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘এজন্যই ভারত বসবাসের জন্য অন্যতম সেরা একটি দেশ। সংস্কৃতি, নীতি এবং সহায়তার মনোভাব ভারতীয়দের রক্তে আছে। যারা রক্ত দেওয়ার জন্য লাইন ধরেছেন তাদের সবার জন্য অনেক গর্বিত।’

পাবন মালোহোত্রা নামে একজন লিখেছেন, ‘বালেশ্বরের মানুষের জন্য গর্বিত এমন সংকটময় সময়ে তাদের নিঃস্বার্থতা ও সহানুভূতির জন্য। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর রক্তদাতাদের দীর্ঘ সারি আমার মনকে ভরিয়ে দিয়েছে। আপনাদের এই রক্তদান জীবন বাঁচাবে এবং যাদের প্রয়োজন তাদের মধ্যে আশার সঞ্চার করবে।’

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু

প্রসঙ্গত, শুক্রবার ( ২ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে ট্রেনটির সঙ্গে একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনটির প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি বেশি থাকায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপরে উঠে যায়। এতে ২৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৯০০ জনের মতো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা