আন্তর্জাতিক

ইরানে ধর্মীয় নেতাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের ইরানে  এক জ্যেষ্ঠ আলেমকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরানের পাশের প্রদেশ মাজানদারানের বাবলসারের একটি ব্যাংকের ভেতর তাকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন: ওয়াগন লাইনচ্যুত ঢাকার-চট্টগ্রাম-সিলেট যোগাযোগ বন্ধ

গুলিতে প্রাণ হারানো আব্বাস আলী সোলাইমানি ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অ্যাসেম্বলি অব এক্সপার্টের একজন সদস্য ছিলেন।

ইরানের সংবাদমাধ্যমগুলো প্রথমে জানিয়েছিল, ব্যাংকের ভেতর থাকা গার্ডের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে কেউ একজন আলী সোলাইমানিকে গুলি করেছেন। কিন্তু পরবর্তীতে সিসিটিভির ফুটেজ ঘেটে দেখা যায়, এই শিয়া নেতাকে ঠান্ডা মাথায় পেছন থেকে গুলি করেছেন ব্যাংকের গার্ড নিজেই। গুলি করার পরপরই সোলাইমানির মাথায় থাকা টারবাইনটি পড়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত মানুষ তাৎক্ষণিকভাবে বুঝতেই পারেননি কী হয়েছে। পরবর্তীতে দেখতে পান ওই বৃদ্ধ নেতা মাটিতে পড়ে আছেন। তখন তারা তাকে ধরাধরি করে তোলার চেষ্টা করেন।

আরও পড়ুন: চীনা মুদ্রায় আমদানি করবে আর্জেন্টিনা

কেন এবং কী কারণে ঠান্ডা মাথায় সাবেক এই শিয়া নেতাকে হত্যা করা হলো সেটির কারণ খুঁজে বের করতে পারেনি পুলিশ।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে বিশেষভাবে তদন্ত করা হবে।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

৭৭ বছর বয়সী সোলেমানি ৭৭ সদস্যবিশিষ্ট অ্যাসেম্বলি অব এক্সপার্টে থাকা ছাড়াও সিস্তান ও বালুচিস্তান প্রদেশে আয়াতুল্লাহ আল খামেনির ব্যক্তিগত প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা