ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মনুষ্যবিহীন রুশ ট্যাংক ব্যবহার শুরু

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে নিজেদের নতুন টি-১৪ আর্মাতা যুদ্ধ ট্যাংক ব্যবহার শুরু করেছে রাশিয়া। তবে সেগুলো এখনো মুখোমুখি যুদ্ধে ব্যবহার করা হয়নি।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

গোপন সূত্রের বরাতে আরআইএ নভোস্তি বলছে, ট্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এগুলোর ফ্ল্যাঙ্কে আলাদা সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। যেসব রুশ ক্রু এ ট্যাংকগুলো পরিচালনা করবেন, তাদের ইউক্রেনেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এসব ট্যাংকে একটি মনুষ্যবিহীন টারেট (কামান রাখার ঘূর্ণিমান অংশ) রয়েছে। আর এতে যেসব অস্ত্র রয়েছে, সেগুলো সামনে থাকা একটি সাজোঁয়া ক্যাপসুল থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করবেন ক্রুরা। নতুন এই ট্যাংকটি মহাসড়কে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ২ নেতাকে গুলি করে হত্যা

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের গোয়েন্দারা দাবি করেছিলেন, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনা কমান্ডাররা নতুন টি-১৪ আর্মাতা ট্যাংক বুঝে নিতে অস্বীকৃতি জানান। কারণ ট্যাংকগুলো নাকি তেমন ভালো নয়। কমান্ডাররা যুদ্ধক্ষেত্রে এসব ট্যাংক ব্যবহার করতে সাহস পাচ্ছেন না।

ব্রিটিশ গোয়েন্দারা আরও জানিয়েছেন, ইউক্রেনে টি-১৪ ট্যাংক মোতায়েনের বিষয়টি রাশিয়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে এবং এগুলো প্রপাগান্ডার উদ্দেশ্যে ব্যবহার হতে পারে।

আরও পড়ুন : সুদানে বাংলাদেশ দূতাবাস আক্রান্ত

প্রসঙ্গত, টি-১৪ ট্যাংক প্রথম উন্মোচন করা হয় ২০১৫ সালে। এরপর ২০২০ সালের মধ্যে ২ হাজার ৩০০ টি ট্যাংক তৈরির নির্দেশ দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে এ সময়সীমা ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিচ্ছে। এর মধ্যেই জানা গেল, কিয়েভের সেনাদের বিরুদ্ধে নতুন ট্যাংক ব্যবহার শুরু করেছে রাশিয়া।

খবর : আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা