ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

গ্যাংয়ের ১৩ জনকে পুড়িয়ে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে উত্তেজিত একদল জনতা সংঘবদ্ধ একটি গ্যাংয়ের অন্তত ১৩ সদস্যকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে।

আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ১২

হাইতির রাজধানীতে পুলিশ এই গ্যাংয়ের সদস্যদের গাড়ি তল্লাশির সময় তাদের মারধরের পর আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

সোমবার (২৪ এপ্রিল) রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সন্দেহভাজন গ্যাংয়ের সদস্যদের পেট্রল-ভেজা টায়ার দিয়ে মারধর করার পর তাদের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

পুলিশ বলছে, এই ঘটনার আগ মুহূর্তে গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তবে জনসাধারণ কীভাবে সন্দেহভাজনদের ধরে ফেলেছিল সেই ব্যাখ্যা দেয়নি পুলিশ।

২০২১ সালের জুলাইয়ে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যাকাণ্ডের পর থেকে দেশটিতে ক্রমবর্ধমান হারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

আরও পড়ুন : স্ত্রী আটক, নেতার আত্মসমর্পণ!

সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির রাজধানীতে চলমান নিরাপত্তাহীনতা যুদ্ধরত দেশগুলোর মতো পর্যায়ে পৌঁছে গেছে।

দেশটির বিভিন্ন সশস্ত্র গ্যাংয়ের সদস্যরা আঞ্চলিক নিয়ন্ত্রণ বৃদ্ধি করার জন্য নিজেদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : নির্বাচন কমিশনের উপপ্রধান নিহত

এমন পরিস্থিতিতে ক্যারিবীয় এই দেশটিতে পুলিশ ও প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে দেশটিতে অনেক বেসামরিক নাগরিকের প্রাণহানিও ঘটছে।

জাতিসংঘের মতে, হাইতিতে চলতি বছরের কেবল গত ১৪ থেকে ১৯ এপ্রিলের মাঝে বিভিন্ন গ্যাংয়ের সহিংসতায় ১৮ জন নারী ও দুই শিশুসহ প্রায় ৭০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ঈদে শান্তির বার্তা দিলেন মমতা

সংঘাতের কারণে দেশটিতে অনেক স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সূত্র: বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা